ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শপথের পর প্রথমবার নির্বাচনী এলাকায় ড. মো. জালাল উদ্দিন পিতা-মাতার কবর জিয়ারত

চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন শপথ গ্রহণ শেষে প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা তিনি কেন্দ্রীয় কবরস্থানে শায়িত তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, শফিকুল ইসলাম সাগর, বিএনপি নেতা আব্দুল গণি তপাদার, ছেংগারচর পপৌর ববিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ফেরদৌস আহমেদ সোহেল, জেলা যুবদল নেতা খায়রুল হাসান বেনু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুদৌল্লা।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, এই আসনের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমি আজ এ দায়িত্বে এসেছি। আমার পিতা-মাতা আজ নেই, কিন্তু তাঁদের শিক্ষা ও আদর্শই আমার শক্তি। চাঁদপুর-২ আসনের মানুষের আস্থা ধরে রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এই এলাকার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাই।
স্থানীয় নেতাকর্মীরা জানান, শপথের পর প্রথম সফরে পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে ড. মোহাম্মদ জালাল উদ্দিন এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা ও দায়বদ্ধতার বার্তা দিয়েছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শপথের পর প্রথমবার নির্বাচনী এলাকায় ড. মো. জালাল উদ্দিন পিতা-মাতার কবর জিয়ারত

আপডেট : ০৯:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬