ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক দশকে পদার্পণ করল অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর”

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • 119

ডিজিটাল তথ্যপ্রবাহের এ যুগে চাঁদপুরের শীর্ষ ও সর্বাধিক পঠিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” সফলতার সাথে নয় বছর অতিক্রম করে দশম বর্ষে পদার্পণ করেছে। সংবাদের প্রতি নিবেদিত একঝাঁক তরুণ সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পোর্টালটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

মানুষের সংবাদ পাঠের অভ্যাসে পরিবর্তনের ধারাবাহিকতায় আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যাত্রা শুরু করা এ অনলাইন সংবাদমাধ্যমটি আজ এক দশকে পা রাখল। ‘নির্ভীক, অনুসন্ধানী, নিরপেক্ষ সাংবাদিকতা’—এই শ্লোগানকে ধারণ করে শুরু হওয়া পথচলায় এখনো ‘সবার আগে সত্য সংবাদ’ প্রকাশের অঙ্গীকারে একদল তরুণ সাংবাদিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আনুষ্ঠানিক যাত্রার কয়েক মাসের মধ্যেই বিভিন্ন অনিয়ম, দুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনার অন্তরালের খবর তুলে ধরে চাঁদপুর জেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে “প্রিয় চাঁদপুর”। ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ গণমাধ্যমের শুভ সূচনা হলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেই এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

প্রতিষ্ঠালগ্ন থেকে গতানুগতিক ধারার বাইরে থেকে ইতিবাচক ও জনকল্যাণমূলক সাংবাদিকতার যে প্রয়াস “প্রিয় চাঁদপুর” দেখিয়ে আসছে, তা অন্যান্য পোর্টালের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

বিভিন্ন চড়াই-উতরাই ও প্রতিবন্ধকতা পেরিয়ে ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে পোর্টালটি। শুরু থেকেই ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম সিফাতের দক্ষ সম্পাদনা ও তত্ত্বাবধানে বাণিজ্যিকতার বিপরীতে সেবাধর্মী সাংবাদিকতার চর্চা এবং শৃঙ্খলাপূর্ণ সংবাদ উপস্থাপনায় “প্রিয় চাঁদপুর” অল্প সময়েই গণমাধ্যমের উচ্চমহলে নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তাঁর বলিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সম্পাদনায় ইতোমধ্যেই পাঠকসমাজের আস্থা অর্জন করেছে পোর্টালটি। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সংবাদ পরিবেশনে অগ্রাধিকার দেওয়া—এটাই এর কর্মীদের প্রধান বৈশিষ্ট্য; রোদ-বৃষ্টি কোনো কিছুই তাদের দায়িত্ববোধকে দমিয়ে রাখতে পারে না।

দক্ষ পরিচালনা ও সুদূরপ্রসারী পরিকল্পনায় “প্রিয় চাঁদপুর” প্রতিষ্ঠাতার আদর্শকে ধারণ করে এগিয়ে চলেছে। ওয়েবসাইট www.priyochandpur.net� ও www.priyochandpur.com�–এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “প্রিয় চাঁদপুর – Priyo Chandpurbd” পেজেও জেলার প্রতিদিনের সংবাদ দ্রুত প্রচার করে আসছে জনপ্রিয় এই সংবাদমাধ্যম।

এক দশকে পদার্পণের এ বিশেষ মুহূর্তে চাঁদপুরবাসীসহ দেশ-বিদেশের পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি “প্রিয় চাঁদপুর” পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

এক দশকে পদার্পণ করল অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর”

আপডেট : ০১:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬