ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রেজার পাইপ দিয়ে সড়কে প্রতিবন্ধকতা, ঘটছে অহরহ দুর্ঘটনা

মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া ভাসমান রেস্তোরাঁ সংলগ্ন সড়কে ড্রেজার পাইপ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। যে কারণে গুরুত্বপূর্ণ সড়কে প্রতিনিয়ত যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে রাতের বেলায় আলো না থাকায় বেকায়দায় পড়েন যান চালকরা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। রবিবার রাতে দুই মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন।
গত কয়েকদিন এই সড়কে চলাচল করতে গিয়ে ছোট বড় যানবাহনগুলো চলাচলের ঝুঁকিপূর্ণ দৃশ্য চোখে পড়ে। একই স্থানে সড়কের ওপরে একটি পাইপ দিয়ে ড্রেজার পাইপ স্থাপন করা হয়েছে।  পাইপ দিয়েই ওই এলাকায় বালু ভরাটের কাজ চলছে। ধনাগোদা নদীর তীর থেকে বাল্কহেড থেকে ড্রেজার দিয়ে বালু বেড়িবাঁধের ভিতরে বাদী জমি ভরাট করা হয়।
সড়কে চলাচলকারী মোটরসাইকেলচালক এমরান হোসেন ও অটোরিকশাচালক জাহাঙ্গীর বলেন, দিনে এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চললেও রাতে উঁচু পাইপের কারণে দুর্ঘটনার শিকার হতে হয়ে।ড্রেজারের এই পাইপটি সড়কের ওপর থেকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা দরকার।
স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে আলাপ করেও ড্রেজার মালিক সোলাইমান জানা যায়। তারা জানান, সোলায়মান ব্যবসার জন্য ড্রেজার পাইপ স্থাপন করেছে। দিন ও রাতে এই পাইপ দিয়ে বালু ভরাটের কাজ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, বেড়িবাঁধে অবৈধভাবে পাইপ বসানো নিয়ে আগে কয়েকবার মোবাইল কোর্ট পরিচালনা করেছি। বিষয়টি আবার খোঁজ নিয়ে সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ড্রেজার পাইপ দিয়ে সড়কে প্রতিবন্ধকতা, ঘটছে অহরহ দুর্ঘটনা

আপডেট : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬