ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ড. মো. জালাল উদ্দিন–এর সরকারি হাসপাতাল ও বাজার পরিদর্শন, নানা অনিয়মে ক্ষো/ভ

চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় সরকারি হাসপাতাল ও বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি নানা অনিয়ম ও অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় তিনি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রায়হানসহ একাধিক চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বণিক এমপিকে জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠ পরিদর্শনে রয়েছেন। তবে এ সংক্রান্ত কোনো ডকুমেন্ট বা ফোনে নিশ্চিত তথ্য উপস্থাপন করতে না পারায় এমপি বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলার বিষয়ে সতর্ক করেন।

পরে তিনি বাজার এলাকায় বিভিন্ন ঔষধের দোকান ও মুদি দোকান পরিদর্শন করেন। এ সময় কয়েকটি দোকানে সময়োত্তীর্ণ ঔষধ এবং ঔষধের মোড়কে টেপ লাগানো দেখতে পেয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। এছাড়া কয়েকটি মুদি দোকানে মূল্যতালিকায় অসংগতি লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেন।
ড. জালাল উদ্দিন এমপি বলেন, “মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা যাবে না। সাধারণ মানুষের কল্যাণে হাসপাতাল ও ঔষধের দোকানগুলোর অনিয়ম দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ আমি সতর্ক করে গেলাম। ভবিষ্যতে এমন অবস্থা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু, মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা যুবদলের সভাপতি মুজাহিদুল ইসলাম কিরণসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ড. মো. জালাল উদ্দিন–এর সরকারি হাসপাতাল ও বাজার পরিদর্শন, নানা অনিয়মে ক্ষো/ভ

আপডেট : ০১:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬