ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে কৃষিজমি রক্ষায় রাতে এসিল্যান্ডের মোবাইল কোর্ট, অবৈধভাবে মাটি উত্তোলনে ১লাখ টাকা জরিমানা।

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের রাতে মোবাইল কোর্ট,  স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত পৌর এলাকার নোয়াগাঁও ওয়াকওয়ের উত্তর পাশে অভিযান পরিচালনা করেন হিল্লোল চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মহিন (২১), পিতা হান্নানকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট কৃষিজমি কাটায় ব্যবহৃত একটি অবৈধ বেকো এবং বহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানের তিনটি ব্যাটারি জব্দ করে। গাড়িচালক এবং সংশ্লিষ্ট মাটি ব্যবসায়ীরা ভবিষ্যতে অবৈধ মাটি উত্তোলনে জড়াবে না বলে মুচলেকা দেন। অভিযানে উপজেলা আনসারের সদস্যরা সহযোগিতা করেন।

প্রশাসনের এই পদক্ষেপ স্থানীয়দের মাঝে স্বস্তি তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে নির্মাণ কাজের বাড়তি চাহিদা পূরণে শাহরাস্তির কৃষিজমিতে রাত্রিকালীন অবৈধ মাটি কাটার প্রবণতা বেড়ে যায়। এতে উৎপাদনক্ষম জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠে। স্থানীয়দের মতে, এই অভিযান শুধু একটি আইন প্রয়োগ নয়; কৃষি ও পরিবেশ রক্ষায় এটি একটি শক্ত বার্তা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, কৃষিজমি নষ্ট করে মাটি কাটার মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না এবং জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

প্রশাসন মনে করছে, অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগই কৃষি জমি রক্ষায় সবচেয়ে কার্যকর মাধ্যম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে কৃষিজমি রক্ষায় রাতে এসিল্যান্ডের মোবাইল কোর্ট, অবৈধভাবে মাটি উত্তোলনে ১লাখ টাকা জরিমানা।

আপডেট : ০৯:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬