হাজীগঞ্জে প্রতিবছরের মতো এবারো মাইনুদ্দিন খাঁন রনক ফ্রেন্ডস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের দো-তলায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্লাবের সদস্য, পথচারি, অসহায় ও ছিন্নমূল শিশু’সহ ৫ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে ৮ম বারের মতো এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা মাইনুদ্দিন খাঁন রনকের সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. আনাছ।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেবা সংঘের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সরকার নোমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, ক্লাবের সদস্য শহিদুর রহমান প্রমুখ।




















