ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দেশসেরা স্কুল-কলেজ, শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন যারা | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • 143

অনলাইন ডেস্কঃ

চলতি বছরের দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান, সেরা শিক্ষক, শিক্ষার্থীদের নাম ঘোষণা ও পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান দেশসেরা শিক্ষক, শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।

এবার দেশসেরা বিদ্যালয় হয়েছে রাজশাহীর সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে দেশসেরা হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। এছাড়া, কারিগরিতে সেরা হয়েছে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সেরাদের হাতে পুরস্কার তুলে দেন।

২০২২ সালের দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইনের তামিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাবেদা আক্তার জাহান। সেরা অধ্যক্ষ হয়েছেন মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হয়েছে ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ড. মুহাম্মদ আবু ইউছুফ। এছাড়া, কারিগরি বিভাগের মধ্যে সেরা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান প্রকৌশলী মো. রুহুল আমিন।

চলতি বছর স্কুল পর্যায়ে সেরা শ্রেণি শিক্ষক হয়েছেন বরিশালের সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের শিক্ষক সেলিনা আক্তার। কলেজ পর্যায়ে সেরা হয়েছেন সাভার সরকারি কলেজের শিক্ষক ড. এ কে এম সাঈদ হাসান। মাদ্রাসা পর্যায়ে সেরা হয়েছেন বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও কারিগরি বিভাগে দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পবন কুমার সরকার।স্কুল পর্যায়ে সেরা হয়েছে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অনুপমা শারমিন অনন্যা। কলেজ পর্যায়ে সেরা রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী কুইন। মাদ্রাসা পর্যায়ে সেরা হয়েছে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মুহম্মদ ফয়সাল আহমদ এবং কারিগরি পর্যায়ে লালমনিরহাটের সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. রাগীব ইয়াসির রোহান সেরা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

এবার দেশসেরা স্কুল-কলেজ, শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন যারা | Rknews71

আপডেট : ০৪:৪১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২