ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় জন্ম নেওয়া জমজ শিশুর নাম রাখা হলো ”পদ্মা ও সেতু” – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • 122
সৌরভ লোধ, বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের পর এবার কুমিল্লা বরুড়ায় জন্ম নেওয়া জমজ কন্যাশিশুর নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের জন্ম হয়।
জন্মের পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল তাদের নাম রাখেন পদ্মা ও সেতু।
মঙ্গলবার বিকেল ৪ টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল বলেন, মঙ্গলবার সকালে স্বাভাবিক প্রসবে বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) বাচ্চা দুটোর জন্ম দেন। আমি তাদের নাম রাখি পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।
জুমুর বেগম জানান, তার স্বামী মোঃ সোহাগ সৌদি আরব থাকেন। আজ সকালে স্বামীর অনুমতি নিয়ে আমি বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। নরমাল ডেলিভারিতে আমার দুই মেয়ে হয়। ডাক্তার সাব আমার মেয়ের নাম রাখছে পদ্মা ও সেতু। নামগুলো আমার পছন্দ হইছে। ভিডিও কলে আমার স্বামীর সাথে কথা হইছে। পদ্মা ও সেতু নাম রাখায় আমার স্বামীও খুব খুশি হয়েছে।
এর আগে ১৭ জুন সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জে যুবলীগ নেতা অপু-অ্যানি দম্পতির ঘরে একসঙ্গে জন্ম নেয় তিন নবজাতক। পরে তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। এ বিষয়ে খবর প্রচারিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শুভেচ্ছা উপহার পাঠান। উপহারস্বরূপ পাঠিয়েছেন এক ভরি ওজনের তিনটি চেইন ও ফলমূল।।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের নিখোঁজ দুলালকে পাওয়া গেছে: পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি

বরুড়ায় জন্ম নেওয়া জমজ শিশুর নাম রাখা হলো ”পদ্মা ও সেতু” – Rknews71

আপডেট : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২