ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মুজতবা খামেনিকে নিয়োগ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ তেহরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে চীন। একই সঙ্গে তাকে লক্ষ্য করে যেকোনো হামলার হুমকিরও বিরোধিতা করেছে বেইজিং।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের বলেন, মুজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ইরানের সংবিধানের ভিত্তিতেই নেওয়া হয়েছে। তাই এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো অজুহাতে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। একই সঙ্গে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।
এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির যেকোনো উত্তরসূরিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম দফা হামলায় প্রায় এক সপ্তাহ আগে খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে খবর পাওয়া যায়।
মুজতবা খামেনিকে লক্ষ্য করে যেকোনো হামলার বিরুদ্ধে চীন
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- 331
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















