নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগ, হাইমচর উপজেলা ছাত্রলীগ ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনুমোদনের মাত্র দুই দিনের মাথায় হাইমচর উপজেলা ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ এবং ২৪ ঘন্টার মাথায় সদর উপজেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বুধবার (২২ জুন) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এদিন কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে জারি করা জেলা ছাত্রলীগের ঘোষিত কমিটির কার্যক্রম স্থগিত করে এই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক আনীত অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলা ছাত্রলীগ শাখা কর্তৃক ঘোষিত চাঁদপুর সদর, হাইমচর উপজেলা ও চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হলো।
জানা গেছে, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান স্বাক্ষরিত মঙ্গলবার (২১ জুন) চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামি এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির কমিটির সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম, সহ-সভাপতি শাহিন আরাফাত ও ফয়সাল গাজী, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি খাঁন ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন। একই অনুমোদন পত্রে চাঁদপুর জেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ওয়াসিম জমাদার ও কামরুজ্জামান প্রধানীয়ার নাম উল্লেখ করা হয়।
এর আগের দিন সোমবার (২০ জুন) হাইমচর উপজেলা ছাত্রলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামি তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। এই কমিটি উপজেলা ছাত্রলীগের আওতাধীন সকল সাংগঠনিক ইউনিট গঠণ করে উপজেলা ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান।
হাইমচর উপজেলা ছাত্রলীগের অনুমোদিত কমিটির আহবায়ক হলেন, মো. রবিউল হাসান রাজু পাটওয়ারী, যুগ্ম আহবায়ক মো. জাহিদ হোসাইন কোতয়াল, মো. সাইফুল ইসলাম সোহাগ, এমরান তালুকদার, মোজাম্মেল হোসেন হৃদয় জমাদার, আনোয়ার হোসেন ফাহিম, মো. ফজলে রাব্বি হাওলাদার, মো. সিয়াম গাজী ও মুসা পাটওয়ারী।
সদস্যরা হলেন, মো. রিয়াদ হোসেন, মো. ইমরান হোসেন, বাহাউদ্দিন হৃদয়, শেখ মো. আব্বাস উদ্দিন, মো. পলাশ আহম্মেদ ভুইয়া, শরীফ পাটওয়ারী, মোশারফ হোসেন নয়ন, ফুয়াদ পাটওয়ারী, শফিউল বাশার সিহান, হাসান রাব্বি, রিপন মিজি আরিফ ও সাঈদ হোসেন শাকিল। একই অনুমোদন পত্রে চাঁদপুর জেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. তৌহিদুল ইসলাম গাজী সুজন ও মো. আল হাসান আরিফ হাওলাদারের নাম উল্লেখ করা হয়।
এদিকে একই দিনে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামি এক বছরের জন্য অনুমোদন দেন, জলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান। অনুমোদিত কমিটির সভাপতি হলেন, সোহেল হোসাইন বেপারী, সহ-সভাপতি সৈয়দ রাশেদুল হক মাহের, মাহবুবুর রহমান খান, মিজানুর রহমান ভুইয়া, জাহাঙ্গীর আলম রাব্বি ও মহিবুর রহমান মৃদুল।
সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান এমাদ হাশেদ ও রবিউল ইসলাম রবি, সাগংঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম ও বখতিয়ার রানা পাশা। একই অনুমোদন পত্রে চাঁদপুর জেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ মারুফের নাম উল্লেখ করা হয়।




















