ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে মিজানুর রহমান তালুকদারকে দেখতে চায় পৌরবাসী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • 169

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা-এর প্রশাসক হিসেবে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদারকে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজারগাঁও তালুকদার বাড়ির বাসিন্দা এবং আলহাজ্ব মোঃ নুরুল হক তালুকদারের সন্তান। বর্তমানে তিনি হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে বসবাস করছেন।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে তাকে পুলিশ দোকান থেকে তুলে নিয়ে কয়েক ঘণ্টা আটক রাখে। এছাড়া ২০১৮ সালের নির্বাচনের আগের দিন রাতে প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী ও পুলিশের সহায়তায় তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ ৬ থেকে ৮ ঘণ্টা পর অচেতন অবস্থায় বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। এমনকি পরবর্তী সময়েও তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা যায়।

পৌরবাসীর মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও নানা প্রতিকূলতা মোকাবেলার ইতিহাস বিবেচনায় আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদারকে হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলে তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে মিজানুর রহমান তালুকদারকে দেখতে চায় পৌরবাসী

আপডেট : ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬