ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রচেষ্টা ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারো প্রচেষ্টা ক্লাবের উদ্যোগে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে ক্লাবে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ক্লাবের সভাপতি মো. সাজ্জাদ রশিদ ডেবিডের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার। তিনি তাঁর বক্তব্যে পবিত্র ঈদুল ফিতরের পূর্বে এমন প্রশংসনীয় কাজের জন্য ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান।

সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের উপস্থাপনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ক্লাবের সহ-সভাপতি মো. ফারুকুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ্, অর্থ সম্পাদক বাবুল চন্দ্র দাস, সদস্য সামছুদ্দোহা সোহেল প্রমুখ।

এদিন বিকালে ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান বাস্তবায়নে ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম খাঁন, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান ডালাস, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আখন্দ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমন সাহা, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ সুমন, সদস্য প্রণয় কুমার রায়, বাদল হোসেন’সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রচেষ্টা একটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন। যার সদস্যরা হচ্ছেন, একদল তরুণ ও যুবক। তারা নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে প্রতি বছর নিয়মিত অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় ও দরিদ্রদের মাঝে আর্থিক সহযোগিতা ও বিভিন্ন উপকরণ বিতরণ, কর্মহীন লোকদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ, পথচারী এবং ভবঘুরে শারিরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে প্রচেষ্টা ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

আপডেট : ০৬:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬