ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জহির পাটোয়ারীর উদ্যোগে কালচোঁ উত্তর ইউনিয়নে ৬ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • 132

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুমিনুল হকের পক্ষ থেকে কালচোঁ উত্তর ইউনিয়নে ৬ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী (সেমাই) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ইউনিয়নের তারাপাল্লা পাটোয়ারী বাড়িতে সৌদি আরব প্রবাসী ও ছাত্রদল নেতা জহির পাটোয়ারীর উদ্যোগে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সৌদি প্রবাসী জহির পাটোয়ারী জানান, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই উদ্যোগটি সফল হয়। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও জানান, প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা সবসময় অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যাবেন।

এ সময় তারাপাল্লা গ্রামের ১৫ জন ইমামকে নগদ অর্থ ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়, যা উপস্থিতদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহির পাটোয়ারীর পিতা আলহাজ্ব মো. সোলেমান পাটোয়ারী, বড় ভাই কবির হোসেন পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম সর্দার, উপজেলা বিএনপির সদস্য কাজী কবির, ৩ নং কালচোঁ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী জাকির, মিজান, ইউনিয়ন যুবদল নেতা মাসুদ হোসেন মিয়াজি, মহিউদ্দিন প্রধানীয়া, রিয়াদ প্রধানীয়া, মেহেদী পাটোয়ারী, জিসান পাটোয়ারী, কাজী মোরশেদ, ছাত্রনেতা মহিউদ্দিন, ফারুক উদ্দিন, কাজী জিসান, মনির,সুমন প্রধানীয়া,সুজন, রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এমন উদ্যোগ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ঈদের মতো উৎসবকে কেন্দ্র করে এ ধরনের সহায়তা মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

স্থানীয়দের মাঝে এ উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া দেখা যায়। অনেকেই জহির পাটোয়ারীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জহির পাটোয়ারীর উদ্যোগে কালচোঁ উত্তর ইউনিয়নে ৬ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট : ০৬:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬