ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ! অভিযুক্ত ধর্ষক আটক – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • 129
জসিম উদ্দিন ,ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে বুধবার (২২জুন) রাতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোহেল বেপারি(২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এব্যাপারে কিশোরীর পিতা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ফরিদগঞ্জ পৌরসভাধীন কেরোয়া গ্রামের বেপারি বাড়িতে (২২জুন) বুধবার দুপুরে এঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল বেপারি একই বাড়ির মৃত আ: সাত্তারের ছেলে ও এক সন্তানের জনক।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ পৌরসভাধীন কেরোয়া গ্রামের বেপারি বাড়ির ঐ কিশোরী দুপুরে পুকুর ঘাটে গোসল করতে যায়। এসময় একই বাড়ির মৃত আ: সাত্তারের ছেলে অভিযুক্ত সোহেল বেপারি একা পেয়ে কিশোরী ধর্ষন করে। এরপর ঐ কিশোরী বাড়িতে এসে এঘটনা তার মাকে জানায়। পরে তার পরিবারের লোকজন এলাকার গণ্যমান্য ব্যক্তির দ্বারস্থ হন। একপর্যায়ে সংবাদ পেয়ে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল বেপারিকে আটক এবং ঘটনার শিকার কিশোরীকে পুলিশি হেফাজতে নেয়। এঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে বুধবার রাতেই ফরিদগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, অভিযুক্ত সোহেল বেপারিকে আটক করে বৃহস্পতিবার চাঁদপুর আদালতে ও কিশোরীকে পুলিশি হেফাজতে ডাক্তারী পরিক্ষার জন্য চাঁদপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে কিশোরীর পিতা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না’—চাঁদপুরে শেখ ফরিদ মানিক

ফরিদগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ! অভিযুক্ত ধর্ষক আটক – Rknews71

আপডেট : ০৯:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২