ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, তেলবাজারে নতুন আশা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • 110

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করায় দেশটির তেল কেনার পরিকল্পনা করছে ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশ। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নতুন করে তেলবাজারে গতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার ব্যবসায়িক সূত্রগুলো জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহে যে চাপ সৃষ্টি হয়েছে, তা কমাতেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দীর্ঘদিন পর আবারও আন্তর্জাতিক বাজারে ইরানি তেলের চাহিদা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ভারতের অন্তত তিনটি তেল শোধনাগার (রিফাইনারি) সূত্র জানিয়েছে, তারা ইরান থেকে তেল আমদানিতে প্রস্তুত রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা নিজ নিজ সরকারের নির্দেশনা এবং অর্থ পরিশোধের পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট দিকনির্দেশনার অপেক্ষায় আছে।

বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা আংশিক শিথিল হলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং তেলের দামও কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, তেলবাজারে নতুন আশা

আপডেট : ০৭:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬