মতলব উত্তর উপজেলার অলিপুর নয়াকান্দি গ্রামের বাসিন্দা আবদুল মতিন মৃধা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি নুর মোহাম্মদ খানের শ্বশুর।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৫ মার্চ) বাদ জোহর অলিপুর নয়াকান্দি সামাজিক কবরস্থানে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।
জানাজা ও দাফনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ মাস্টার, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক শামছুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শাফায়েত খান, ছেংগারচর পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. তমিজ বেপারী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে আবদুল মতিন মৃধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ছবি ক্যাপশন :




















