চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের স্বাধীন বাংলাবাজারে (আলগী পোলের গোড়া) প্রতিষ্ঠিত “স্বাধীন বাংলাবাজার যুব সংগঠন” এর পক্ষ থেকে এলকার অর্ধশতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের পুর্বে প্রতিটি পরিবারের মাঝে চাউল, ডাউল, আলু, চিনি, সেমাই সহ প্রয়োজনীয় আরো কিছু পন্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিতি থেকে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম রাজু, দাতা সদস্য মো. জাকির হোসেন মিজি, মো. শাহাদাত হোসাইন, মির্জা সাদ্দাম, সদস্য কে.এম. রাশেদুল ইসলাম, জাবিবুল ইউছুফ শুভ, রাহিদুর রহমান, নূরে আলম খলিফা, রিয়াদ খান, মহিম তালুকদার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠানের পর থেকেই অসহায় দুঃস্থ পরিবারদের সহযোগীতা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে।




















