ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে লুকোচুরি খেলতে গিয়ে গাড়ি চাপায় শিশুর মৃ*ত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে লুকোচুরি খেলার সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মো. আরিয়ান হোসেন নামের আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা-মনিহার সড়কের মহিনার গুদাড়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ছৈয়াল বাড়ির রিপন হোসেনের একমাত্র ছেলে।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সম্প্রতি শিশুটি তার মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে যায়। এদিন সকালে খালার বাড়ির সামনে মনিহার গুদাড়াঘাট লালু মিয়ার বাড়ি এলাকায় দোকানের সামনে একটি বালুবাহি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় শিশুটি তার খালার বাড়ির অন্যান্য শিশুদের সাথে লুকোচুরি খেলছিল। খেলার এক ফাঁকে শিশু আরিয়ান সড়কের পাশে থামানো ট্রাকের নিচে পালায়।

কিছুক্ষণ পর ট্রাক চালক তার গাড়িটি নিয়ে চলে যাওয়ার সময় চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় শিশু আরিয়ান। তাৎক্ষনিক দোকানে থাকা লোকজনের ডাক-চিৎকার ট্রাকের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশু আরিয়ানের এমন অনাকাঙ্খিত মৃত্যুতে তার পরিবার, নিকট আত্মীয়-স্বজন’সহ খালা ও বাবার এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে শত শত নারী পুরুষ ওই বাড়িতে ভীড় করেন।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার জানান, হাসপাতাল থেকে শিশুর মরদেহ উদ্ধার সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

—

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে লুকোচুরি খেলতে গিয়ে গাড়ি চাপায় শিশুর মৃ*ত্যু

আপডেট : ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬