ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় সুলতানা ফিলিং স্টেশনে ৩ ঘণ্টায় শেষ ২ হাজার লিটার অকটেন, তেল না পেয়ে চালকদের ক্ষোভ

  • ​মোঃ রাছেল
  • আপডেট : ০৬:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • 95

চাঁদপুরের কচুয়ায় সুলতানা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। রোববার (২৯ মার্চ) মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মজুত থাকা ২ হাজার লিটার অকটেন শেষ হয়ে যাওয়ায় তেল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন কয়েকশ মোটরসাইকেল চালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে জানা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর রোববার ফিলিং স্টেশনটিতে অকটেন সরবরাহ শুরু হলে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় জমে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর হঠাৎ কর্তৃপক্ষ তেল শেষ হওয়ার ঘোষণা দিলে সাধারণ চালকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেন, দীর্ঘ ৩-৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা তেল পাননি।

ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘ সময় রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে ছিলাম এক ফোঁটা তেলের আশায়। কিন্তু আমাদের সিরিয়াল আসার আগেই বলা হচ্ছে তেল শেষ। এতে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।”

​এ বিষয়ে ফিলিং স্টেশন ম্যানেজার এনামুল হক জানান, চাহিদার তুলনায় তেলের সরবরাহ অত্যন্ত কম। সকাল থেকে মাত্র ৩ ঘণ্টার মধ্যে ২ হাজার লিটার অকটেন বিক্রি হয়ে গেছে। বর্তমানে মজুত শেষ হয়ে যাওয়ায় পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ডিজেল দেওয়া অব্যাহত রয়েছে।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক বলেন, তেল না পেয়ে উত্তেজিত জনতা ও চালকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। বর্তমানে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফিলিং স্টেশন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় সুলতানা ফিলিং স্টেশনে ৩ ঘণ্টায় শেষ ২ হাজার লিটার অকটেন, তেল না পেয়ে চালকদের ক্ষোভ

আপডেট : ০৬:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬