ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরকে গণসংবর্ধনা প্রদান

বগুড়ার সোনাতলা উপজেলায় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরকে নাগরিক কমিটির পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে শহীদ সৈকত চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক আবু মো. গোলাম রাকিব। সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।
এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসান হাবীব রাজা, বিএনপি নেতা জহুরুল ইসলাম সেফা, এস এম আব্দুল হাদী, যুবদল নেতা মাহমুদুর রহমান রনি ও উজ্জ্বল হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সোনাতলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সাধারণ নাগরিকসহ এলাকার সুধীজন সংবর্ধনা  সংবর্ধনা প্রদান করেন।
জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা, ফুলের মালা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় তার সহধর্মিনীও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বগুড়ার সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরকে গণসংবর্ধনা প্রদান

আপডেট : ০৮:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬