ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গণআন্দোলনের সময় শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর এবং টোরাগড় সরকার বাড়ির আজাদ সরকারকে হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই ঘটনায় ব্যবসায়ী মিজানুর রহমান সেলিমের প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগও রয়েছে।

গ্রেফতারি পরোয়ানা জারিকৃত মোহাম্মদ হোসাইন হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ মোস্তফা কামালের ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এবং তালিকায় ১০ ও ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।

তদন্ত শেষে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

এদিকে সচেতন মহল মনে করছে, গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংস ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে বিচারিক কার্যক্রম আরও জোরদার করা জরুরি।

উল্লেখ্য, হাজীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন নিহত আজাদ সরকারের ছেলে আহামেদ কবির হিমেল এবং ব্যবসায়ী মিজানুর রহমান সেলিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট : ০৯:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫