ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু, স্বজনদের আহাজারী

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা সূচিপাড়া উত্তর ইউনিয়নের লাকামতা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলা করার সময় শিশুটি সবার অগোচরে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একমাত্র সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। মা-বাবার আহাজারি আর স্বজনদের কান্নায় পুরো এলাকা স্তব্ধ হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে খোলা পুকুর থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু, স্বজনদের আহাজারী

আপডেট : ০৬:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬