ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শশুর বাড়িতে জামাইয়ের আ’ত্ম’হত্যা, পরিবারের দাবি হ’ত্যা

হাজীগঞ্জে রাসেদ তপাদার (৩০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি শশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেও মারা যাওয়া যুবকের মা তার ছেলেকে হত্যার দাবি করেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবক রাসেদ তপাদার একই উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের তপাদার বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি তাঁর শশুর বাড়ি কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের হাজী বাড়িতে সিলিং ফ্যানের সাথে প্লাস্টিকের রশি পেঁছিয়ে আত্মহত্যা করেন। তবে তিনি কি কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।

নিহতের মা শাহানারা বেগম জানান, মঙ্গলবার সকালে তার পূত্রবধু রাসেদের অজ্ঞান হওয়ার কথা বলে তাকে ওই বাড়িতে যেতে বলেন। পরে তিনি ওই বাড়িতে গিয়ে দেখেন, তার ছেলৈ মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। এসময় তাকে জানানো হয়, তার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বউ ও তার শশুর-শাশুড়ি ছেলেকে মেরে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, ছেলের বউয়ের (পুত্রবধূ) সাথে আমাদের মিলমিশ নেই। সে আমাদের বাড়িতে থাকে না। নাতনিদের আমাদের বাড়িতে রেখে চলে গেছে। তাই, আমার ছেলে বাধ্য হয়ে তাকে নিয়ে বাসা ভাড়া থাকতো। তার ভয়ে আমার ছেলে গোপনে ঔষধ কিনে দিতো।

তিনি আরো বলেন, ছেলের শশুরের ঘরে মোবাইল ও স্বর্ণের চেইন চুরি হয়েছে। এই জন্য আমার ছেলেকে দ্বায়ী করে তারা তাকে মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই।

তবে শশুর বাড়ির লোকজন পুলিশকে জানান, তরমুজের জুসের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে তাদের ঘরের মোবাইল ও স্বর্ণালংকার চুরি করেছে রাসেদ তপাদার। সে নেশা করতো, ঠিকমতো কাজ-কর্ম করতো না। তাকে চুরি যাওয়া মোবাইল ও স্বর্ণ ফেরৎ দেওয়ার কথা বলা হয়। কিন্তু সে গলায় রশি পেঁছিয়ে আত্মহত্যা করে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা’সহ হাজীগঞ্জ থানা পুলিশ। এসময় মারা যাওয়া রাসেদের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, রাসেদ তপাদারের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান, পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে শশুর বাড়িতে জামাইয়ের আ’ত্ম’হত্যা, পরিবারের দাবি হ’ত্যা

আপডেট : ০৯:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬