ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • 102

জহিরুল ইসলাম জয় :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৩ জুন হাজীগঞ্জ পশ্চিম বাজার পাটি প্যালেসে  উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মূলসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায়  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের সঞ্চলনায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।

এসময় বক্তরা বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী আমরা আওয়ামী লীগ করি। যখন কোন নির্বাচন আসে আমরা জীবন দিও হলেও চেষ্টা করি দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করা। কিন্তু গত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ না করে একটি পক্ষ বিএনপি জামায়াতের প্রার্থীদের সহযোগিতা করেছে। তারা কেমন আওয়ামী লীগ করে তা আজ আমাদের কারই বাকী নাই। দলের গঠনতন্ত্র অনুযায়ী আগামি ত্রি-বার্ষিক সম্মেলন হবে। হাজীগঞ্জের বুকে কোন হাইব্রিট আওয়ামী লীগের স্থান হবে না। প্রকৃত আওয়ামী লীগ প্রেমীরাই শেখ হাসিনার মূল হাতিয়ার। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই হোক আমাদের অঙ্গীকার।

উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলাল, কাজী আনায়ারুল হক হেলাল, আলহাজ্ব বতু মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, দ্বীলিপ বিশ্বাস, সহ- দপ্তর সম্পাদক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবুল পাটোয়ারী, ফেরদৌস মজুমদার, আনোয়ার হোসেন, আবু তাহের কোম্পানি,  পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন,  উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারন সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানগণ ও  ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে দলের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত – Rknews71

আপডেট : ০৩:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২