ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার চোখের চিকিৎসার যাত্রাই হলো ছেলের শেষ যাত্রা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 114

চাঁদপুরের ফরিদগঞ্জে বাবাকে চিকিৎসকের কাছে নিতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাকিব হোসেন (২১) নামের এক কলেজ শিক্ষার্থী। শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা আবুল হাসেমের ছেলে।
জানা যায়, বাবার চোখের চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সকালে সিএনজি অটোরিকশায় রওনা দেন রাকিব ও তার বাবা। পথিমধ্যে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ধানুয়া বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাকিব গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার বাবা আবুল হাসেম (৬০) গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদগঞ্জ থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাবার চোখের চিকিৎসার যাত্রাই হলো ছেলের শেষ যাত্রা

আপডেট : ০৭:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬