ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ফিলিং স্টেশনে হা’ম’লায় আ’হ’ত ছাত্রনেতা

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • 290

মতলব উত্তর উপজেলায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে ছাত্র নেতা মো. আরিফুল ইসলাম বাবু প্রধান (৩৩) এর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঠেটালিয়া এলাকায় অবস্থিত “শাহ সোলেমান লেংটা ফিলিং স্টেশন”-এ রবিবার (৫ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত আরিফুল ইসলাম বাবুর দাবি, এর আগে বিকালে তিনি মোটরসাইকেলে জ্বালানি নিতে গেলে স্টেশনে তেল নেই বলে জানানো হয়। পরে রাতে ফেরার পথে তিনি পুনরায় স্টেশনে গিয়ে তেল আসার বিষয়ে জানতে চাইলে স্টেশনে লিয়াকত আলীর নির্দেশে ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর হামলা চালায়।

অভিযোগে আরো জানা যায়, হামলাকারীরা লাঠি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার নাক, মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে লাথি ও ঘুষি মারতে থাকে। তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

আরিফুল ইসলাম বাবুর অভিযোগ, ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংক্রান্ত অনিয়ম নিয়ে তিনি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে পারেন এমন সন্দেহে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। হামলার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে ফিলিং স্টেশনে হা’ম’লায় আ’হ’ত ছাত্রনেতা

আপডেট : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬