ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধে ব্যবসায় ধস, রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • 100

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সরকারি নির্দেশে ব্যবসায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারপ্রধানের প্রতি এ অনুরোধ জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
এর আগে সোমবার (৬ এপ্রিল) সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যবসায়ীরা জানান, সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার ফলে তাদের বিক্রি মারাত্মকভাবে কমে গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা বেচাকেনার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই হয় সন্ধ্যার পর, যা ব্যবসার পিক আওয়ার হিসেবে বিবেচিত। এ সময় দোকান বন্ধ রাখতে বাধ্য হওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
তাই ব্যবসা টিকিয়ে রাখতে এবং ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে দোকান খোলার সময়সীমা বাড়ানোর জন্য সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধে ব্যবসায় ধস, রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি

আপডেট : ০৬:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬