ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • 61

জ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও বেশি মনোযোগী হতে হবে। তিনি বলেন, বিজ্ঞানমনস্ক প্রজন্মই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করে, যা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধি গাউসুল আজম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে নতুন প্রজন্মকে দক্ষ ও উদ্ভাবনী হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।

উল্লেখ্য, এবারের বিজ্ঞান মেলায় মোট ১৯টি স্টল অংশগ্রহণ করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী

আপডেট : ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬