ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত করার প্রস্তুতি

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৬:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • 65

মতলব উত্তর উপজেলায় আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

সভায় ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, পরীক্ষা যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না। শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও নিরাপদ পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। কেন্দ্রসচিব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন:
মতলব উত্তরে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্রসচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে ইউএনও মাহসুদা কুলসুম মনি মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত করার প্রস্তুতি

আপডেট : ০৬:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬