চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ এপ্রিল ২০২৬) চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কৌশল এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীরের উপস্থাপনায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। তিনি দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করেন এবং পুলিশ সদস্যদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় মার্চ ২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার আব্দুল জব্বার। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে স্বীকৃতি পান একই থানার রাজীব শর্মা।
এছাড়া মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় এসআই (নিঃ) নূরমোহাম্মদকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হয়। অপরদিকে, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতায় এগিয়ে থাকায় হাজীগঞ্জ থানার এএসআই (নিঃ) মনির হোসেন মুন্না শ্রেষ্ঠ এএসআই (নিঃ) হিসেবে নির্বাচিত হন।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, নিয়মিত মূল্যায়ন ও স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়ায় এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের আস্থা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুরস্কারে উৎসাহ, সেবায় অঙ্গীকার—চাঁদপুর জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৩:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- 83
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















