ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৪৭ তম বিজ্ঞান মেলা, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে হাজীগঞ্জে বিজ্ঞান মেলা, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় সিনিয়র গ্রুপে প্রথম হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও দ্বিতীয় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ। এছাড়াও জুনিয়র গ্রুপে প্রথম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়।

একই সময়ে কুইজ প্রতিযোগীতায় প্রথম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও তৃতীয় বলাখাল যোগেন্দ্র নারায়াণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে প্রথম হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী শেখ নুরজাহান আক্তার, দ্বিতীয় রাহমুনা নূর নূহা, তৃতীয় জুবাইদা ইসলাম, চতুর্থ সাবিহা ইশরা ও পঞ্চম জান্নাতুল নাইম ইকরা।

অলিম্পিয়াডের জুনিয়র গ্রুপে প্রথম হয়েছেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আরিয়ান আল সামি, দ্বিতীয় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জেবা তাসনিয়াহ, তৃতীয় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাহমিদ ফয়সাল, চতুর্থ আল কাউসার স্কুলের শিক্ষার্থী মুমতাহিন রিজভী ও পঞ্চম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাহজাবিন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরীর উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মোহাম্মদ আশেকুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ৪৭ তম বিজ্ঞান মেলা, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ০৬:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬