ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হারুনুর রশীদকে দেখতে চায় নেতাকর্মীরা

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুনকে প্রার্থী হিসেবে দেখতে চায় দলীয় নেতাকর্মীরা। তিনি বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সংগ্রামের কারণে হারুনুর রশীদ হারুন দলের মধ্যে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। বিশেষ করে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা এবং সে সময় নির্যাতনের শিকার হওয়ায় তার প্রতি নেতাকর্মীদের আস্থা আরও বেড়েছে।

নেতাকর্মীরা বলেন, দলের দুঃসময়ে হারুন ভাই সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার মতো ত্যাগী ও পরীক্ষিত নেতাকে আমরা চেয়ারম্যান পদে দেখতে চাই।

এছাড়াও স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানা গেছে। তারা মনে করেন, হারুনুর রশীদ হারুন নির্বাচিত হলে চাঁদপুর সদর উপজেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এ বিষয়ে অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন বলেন, নেতাকর্মীদের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। তাদের প্রত্যাশা পূরণে আমি সবসময় চেষ্টা করে যাবো।

তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে চাঁদপুর সদর উপজেলা জুড়ে আলোচনা শুরু হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হারুনুর রশীদকে দেখতে চায় নেতাকর্মীরা

আপডেট : ০৬:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬