ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে মাজারে হা”ম’লা: পীর নি”হ’ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 109

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক মর্মান্তিক সহিংসতার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে প্রাণ হারিয়েছেন স্থানীয় একটি দরবারের প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামিম বাবার দরবার শরিফ’-এ এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে শামিমকে একটি অনুষ্ঠানে কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে।
এরপর ক্ষুব্ধ জনতা দরবারটিতে হামলা চালায়। তারা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন জানান, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।
নিহত শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা। জানা গেছে, এর আগে ২০২১ সালের ১৭ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তিনি ছুটিতে থাকলেও ঘটনার বিষয়ে অবগত রয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে মাজারে হা”ম’লা: পীর নি”হ’ত

আপডেট : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬