ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সাবেক চেয়ারম্যানের বি’রুদ্ধে প্রতারণা, অর্থ আ’ত্মসাৎ ও হামলার অ’ভিযোগ : ৩ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সত্তারের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, জমি সংক্রান্ত জালিয়াতি ও সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তিনজন ভুক্তভোগী।

শুক্রবার (১৭ এপ্রিল) এক জরুরি সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নানা কৌশলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সমাধান বা অর্থ ফেরত দেওয়া হয়নি। বরং দাবি আদায়ে গেলে তাদের হুমকি ও হামলার শিকার হতে হয়েছে।

প্রথম অভিযোগকারী মোঃ আব্দুল মালেক জানান, ২০১১ সালে আব্দুস সত্তার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তার কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। নির্বাচনের পর তিন মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে মোশাররফ হোসেন অভিযোগ করেন, নিজের বোনের কাছ থেকে ০.৬ শতাংশ জমি ক্রয়ের জন্য ২ লাখ ৯০ হাজার টাকা প্রদান করলেও জমি বুঝে পাননি। পরে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে আব্দুস সত্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহান তার কাছ থেকে আরও ৫০ হাজার টাকা নেন। কিন্তু কোনো সমাধান না দিয়ে গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে তার ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তৃতীয় ভুক্তভোগী শাহিন বেগম, একজন বিধবা নারী, অভিযোগ করেন—স্বামীর মৃত্যুর পর তার ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি আত্মীয়রা জোরপূর্বক দখল করে রেখেছে। এ সমস্যা সমাধানের কথা বলে আব্দুস সত্তার তার কাছ থেকে ৩০ হাজার টাকা নেন। কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান না দিয়ে উল্টো হুমকি দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, এসব ঘটনায় একাধিক প্রত্যক্ষ সাক্ষী থাকলেও এখনো কোনো কার্যকর প্রতিকার পাননি।

এমনকি এ ৩ জন ভুক্তভোগী স্হানীয় সংসদ সদস্য, শাহরাস্তি উপজেলা বিএনপি ও শাহরাস্তি মডেল থানার নিকট লিখিত অভিযোগ করেও দৃশ্যমান কোনো প্রতিকার পায় নাই।

অভিযুক্ত বিএনপির নেতা আব্দুস সত্তার রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান থাকাকালীন তাহার বিরুদ্ধে (১৩ এপ্রিল, ২০১৬ খ্রিঃ) দুর্নীতি অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক বরখাস্ত করা হয়েছে ।

যাহার সময়কালঃ ১৩ এপ্রিল, ২০১৬ খ্রিঃ।
সরক নং-৪৬.০০.১৩০০.০১৭.২৭.০০২.১৫.৪২৭

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে সাবেক চেয়ারম্যানের বি’রুদ্ধে প্রতারণা, অর্থ আ’ত্মসাৎ ও হামলার অ’ভিযোগ : ৩ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপডেট : ০১:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬