আরকেনিউজ ডেস্কঃ
চাঁদপুরের কচুয়ায় ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজের নতুন গভণিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। এনবিআরের সাবেক চেয়ারম্যান ও কলেজ গভণিং বডির সভাপতি মো: গোলাম হোসেনের সভাপতিত্বে শুক্রবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো: শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য হোসাইন আহম্মদ (খালেকুজ্জামান শামীম) আবদুল মান্নান, আবদুর রহিম, দাতা সদস্য হাজী হুমায়ন কবির, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিম, সুভ্রত সূত্রধর, সুফিয়া আক্তার।
এ সময় ইংরেজী বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন।
সভায় এইচএসসি পরিক্ষাসহ কলেজে উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে বিস্তারিত আলোচনা হয়।




















