ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে কটুক্তি ও হত্যার হুমকিদাতা ফরিদগঞ্জের আব্দুল হাই গ্রেফতার – Rknews71

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ফরিদগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে কটুক্তি ও হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
২৫ শে জুন শনিবার ফরিদগঞ্জ থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম, এএসআই নাঈম ইসলাম সঙ্গীয় ফোর্স সহ নারায়ণগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী কে কুটক্তি ও হত্যার হুমকি দাতার প্রধান আসামি আব্দুল হাই (৩৫) পিতা হাফেজ আহমেদ সাং মূলপাড়া (নিলাম বাড়ী) থানা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর কে গ্রেফতার করা হয়।
জানা যায়,গত ২৩ জুন বৃহস্পতিবার ফেসবুক আইডি ‘ফরিদগঞ্জের মাটি’তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানি কর (কটুক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকি সহ স্ট্যাটাস দিলে চাঁদপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ফরিদগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিলম্ব না করে বিষয়টি প্রাথমিক তদন্ত করে। উক্ত বিষয়ে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী, পিতাঃ-মৃত মাহবুবুল বাশার কালু পাটওয়ারী, সাং-চরকুমিরা (পাটওয়ারী বাড়ি), থানাঃ- ফরিদগঞ্জ, জেলাঃ- চাঁদপুর অভিযোগ দাখিল করিলে তাৎক্ষনিক ভাবে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। পুলিশ সুপার চাঁদপুর মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক ফরিদগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্ত মূল আসামিকে গ্রেফতারের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন সম্ভাব্য জায়গায় বিরতিহীন ভাবে অভিযান পরিচালনা করা হয়। জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) পুলিশ সুপার চাঁদ মহোদয়, জনাব সুদীপ্ত রায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাস অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম অতিরিক্ত পুলিশসুপার (হাজীগঞ্জ সার্কেল) এবং মোহাম্মদ মঈনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস্) গনের দিক নির্দেশনায় গতকাল গ্রেফতার করা হয় এবং জানা যায় আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্রধানমন্ত্রীকে কটুক্তি ও হত্যার হুমকিদাতা ফরিদগঞ্জের আব্দুল হাই গ্রেফতার – Rknews71

আপডেট : ০৩:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২