ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. মোস্তফা কামাল (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারাবারি হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাকিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হকসহ সঙ্গীয় ফোর্স।

এ সময় মাদক কারবারি মো. মোস্তফা কামালের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

হাজীগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার | Rknews71

আপডেট : ০৫:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২