ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি প্রাথমিক শিক্ষকদেরকে সতর্কবার্তা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর সতর্কবার্তা দিয়েছে সরকার। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরকার, সরকারি দপ্তর ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে কটূক্তি, অপপ্রচার কিংবা নেতিবাচক পোস্ট থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের শনাক্ত করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কিছু শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও নেতিবাচক মন্তব্য করছেন। কেউ কেউ সরকারবিরোধী পোস্ট দিচ্ছেন বা এমন পোস্ট শেয়ার করছেন, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে।
মন্ত্রণালয় আরও জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ অনুযায়ী সব সরকারি কর্মচারীকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এই নির্দেশিকা লঙ্ঘন করা সরকারি চাকরি বিধির পরিপন্থী এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হবে।
এ অবস্থায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি, অপপ্রচার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কার্যক্রমে জড়িত শিক্ষকদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি গৃহীত ব্যবস্থার তথ্য মন্ত্রণালয়কে অবহিত করার কথাও বলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন মতলবের তাহমিদ হাসান

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি প্রাথমিক শিক্ষকদেরকে সতর্কবার্তা

আপডেট : ০৮:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬