চাঁদপুর সদর উপজেলার পৌর ১৩নং ওয়ার্ডস্থ মঠখোলা মঠের শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় মঠ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত ২৭ মার্চ আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি আংশিক ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে যারা থাকছেন তাদের নাম প্রকাশ হয় গত শুক্রবারের এই সাধারণ সভায়।
সকলের সিদ্ধান্তক্রমে কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন যুবরাজ চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি শীতল চন্দ্র দে, সহ-সভাপতি নুপুর পাল, বিমল আচার্য, সঞ্জয় পাল, সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র দে, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চন্দ, সহ-সাধারণ সম্পাদক চন্দন দে, মিল্টন চক্রবর্তী, মানষ কুমার দে (রানা), সাংগঠনিক সম্পাদক সাগর আচার্য, সহ-সাংগঠনিক সম্পাদক পার্থ গোপাল দাস, কোষাধ্যক্ষ তমাল আচার্য, সাংস্কৃতিক সম্পাদক সাধন দত্ত, সহ-সাংস্কৃতিক সম্পাদক শ্যামল দাস, প্রচার সম্পাদক যুবরাজ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক প্রসেনজিৎ সরকার, সুভাষ রায়, দপ্তর সম্পাদক গনেশ দাস।
কার্যকরী সদস্য পদে রয়েছেন ব্রজ গোপাল আচার্য, বিজয় পাল, অঞ্জন দে, সমীর দাস, প্রদীপ আচার্য, বিকাশ দেবনাথ, সুমন ধর, কার্তিক দাস, তপন আচার্য, সবুজ দাস, সঞ্জয় চন্দ ও অনিক চন্দ।
কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক জানিয়েছেন, নতুন কমিটিসহ সকলের সহযোগিতায় আমরা মন্দিরের উন্নয়নের কাজ করে যাবো। সেই সাথে মঠের শিব ও কালী মন্দিরকে আরো সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে চেষ্টা করবো।




















