ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় ৪ রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীকে ফুলের সংবর্ধনা

চাঁদপুরের কচুয়ায় চারজন রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সংসদে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কচুয়া উপজেলা শাখা, পৌরসভা শাখা এবং কচুয়া কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত হন কচুয়া সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রবাসী ফোরামের সদস্য ফয়সাল, ফরহাদ, বোরহান এবং ফরহাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এরশাদ উল্লাহ, উপদেষ্টা কাজল বিডি, তোফাজ্জল হোসেন, মোজাম্মেল হোসেন, কচুয়া কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি নূর উদ্দিন প্রধান, প্রস্তাবিত সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাউছার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আরাফাত সানি, সহ-সভাপতি জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব, ফাহমিদসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের অবদান দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিগত ১৭ বছর ধরে প্রতিটি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবীর নেতৃত্বে সকল দলীয় কর্মসূচি সফল করতে নিরলসভাবে কাজ করে গেছেন।
দেশের বাইরে অবস্থান করেও তারা দল ও এলাকার মানুষের পাশে থেকেছেন সবসময়। প্রবাসে থেকেও রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কচুয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এসব রেমিট্যান্স যোদ্ধারা। তাদের এই আত্মত্যাগ, শ্রম ও আন্তরিকতা দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।এ সময় সংবর্ধিত প্রবাসীদের উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন মতলবের তাহমিদ হাসান

চাঁদপুরের কচুয়ায় ৪ রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীকে ফুলের সংবর্ধনা

আপডেট : ০২:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬