ওমানে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে একই পরিবারের চার প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন রাঙ্গুনিয়া উপজেলা উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা এবং তারা সম্পর্কে সহোদর ভাই। ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জানা যায়, প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে তাদের গাড়িতে হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
এক পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। একই সঙ্গে ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের মাঝেও এ ঘটনায় গভীর শোক বিরাজ করছে।
ওমানে গাড়ি বি”স্ফোরণে একই পরিবারের বাংলাদেশী চার ভাই নি”হত
-
ডেস্ক নিউজ - আপডেট : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- 148
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















