চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ) দুপুরে ইউপি চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কাজী নুর রহমান বেলাল।
জানা যায়,৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ২ হাজার ৫৭ জন মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, ইউপি সচিব মোসাম্মৎ সেতারা আফরোজ,হিসাব সহকারী তোহা গাজী,৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




















