প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমনকে ঘিরে জেলায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও রাজনৈতিক প্রাণচাঞ্চল্য। তাকে বরণ করে নিতে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক নেতাকর্মী হাজীগঞ্জ বাজারে অবস্থান নিয়েছেন।
শনিবার (১৬ মে) সকাল থেকেই হাজীগঞ্জ বাজারে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন পয়েন্টে উপজেলা ও পৌরসভা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন ও পৌরসভা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. হুুমায়ন কবির এর নেতৃত্বে আগত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
এসময় উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সেলিম খান,সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক,যুগ্ম সম্পাদক সম্পাদক মোহাম্মদ আলী মাহফুজ,
পৌরসভা মৎসজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা,
৫ নং সদর ইউনিয়নের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক সাইমন,সাংগঠনিক সম্পাদক শরিফ।
হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও গণতন্ত্র নতুন পথে এগিয়ে যাবে। হাজীগঞ্জ বাসীর পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
হাজীগঞ্জ পৌরসভা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. হুুমায়ন কবির বলেন, দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।




















