ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের ঈদ শুভেচ্ছা জানালেন সভাপতি পদপ্রার্থী ইকবাল হোসেন মজুমদার

আসন্ন ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষে সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন মজুমদার পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, ক্রেতা ও মুসলিম উম্মাহকে।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদ-উল আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী ভাইসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক ঈদ মোবারক। মহান আল্লাহ তায়ালা যেন সবার কোরবানি কবুল করেন এবং আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন।”
তিনি আরও বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ঐক্য বজায় রাখা এবং বাজারের সার্বিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী বাজারকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব পরিবেশে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
সভাপতি পদপ্রার্থী ইকবাল হোসেন মজুমদার জানান, নির্বাচিত হলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিরসন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা এবং ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
তিনি বলেন,
“হাজীগঞ্জ বাজার আমাদের সবার। ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্যের মাধ্যমেই এই বাজারকে আরও সমৃদ্ধ ও আধুনিক করা সম্ভব। আমি সবসময় ব্যবসায়ীদের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি।”
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, ইকবাল হোসেন মজুমদার দীর্ঘদিন ধরে ব্যবসা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় একজন সৎ, দক্ষ ও জনপ্রিয় ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রেখে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান এবং ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের ঈদ শুভেচ্ছা জানালেন সভাপতি পদপ্রার্থী ইকবাল হোসেন মজুমদার

আপডেট : ১২:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬