ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৫২ পিস ই”য়াবাসহ মাদক কারবারি গ্রে”প্তার

চাঁদপুরের হাজীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরুল আমিন ওরফে নুরু (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) এ কে এম ইউনুছ সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তারালিয়া এলাকা থেকে নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুল আমিন তারালিয়া পশ্চিম পাড়া (নন্দী বাড়ি) এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ২ জুন রাত ১০টা ২০ মিনিটে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই এ কে এম ইউনুছ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি ৩ জুন ২০২৬ তারিখে রুজু করা হয়েছে। যার মামলা নম্বর-০৪। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)-এর ১০(ক) ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ৫২ পিস ই”য়াবাসহ মাদক কারবারি গ্রে”প্তার

আপডেট : ০২:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬