ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষা অনুরাগী শামছুল আলম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক শামছুল আলম।

সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে তিনি বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতির দায়িত্ব লাভ করেন। তার এ মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধী মহলের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

স্থানীয়রা জানান, শামছুল আলম দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তার আন্তরিকতা এবং ইতিবাচক ভূমিকা ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।

এদিকে এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শামছুল আলম বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করেন, শামছুল আলমের অভিজ্ঞতা, সততা ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা বেলচোঁ উচ্চ বিদ্যালয়কে সামনের দিনে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি: কচুয়ার শ্রীরামপুর মাদ্রাসা মাঠে চরম দুর্ভোগ, বন্ধ এসেম্বলি ও খেলাধুলা

হাজীগঞ্জের বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষা অনুরাগী শামছুল আলম

আপডেট : ০৭:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬