ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে রাস্তার পাশে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • 144
নিজস্ব প্রতিনিধি :
হাজীগঞ্জে রাস্তার  থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক কন্যা নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল ওয়ারলেস সংলগ্ন এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকালে পৌরসভাধীন বলাখাল ওয়ারলেস এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ, একটি কাগজের কার্টুন ও প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাজীগঞ্জ থানায় খবর দেয়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেসবাহুল আলম চৌধুরী নবজাতকের লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। তবে কে বা কারা নবজাতকের লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে রাস্তার পাশে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ | Rknews71

আপডেট : ০৬:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২