ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মকিমাবাদ ৪ নং ওয়ার্ডে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করলেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট টিটু

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজ শেষে হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন মধ্য মকিমাবাদ বাইতুল ইজ্জত  জামে মসজিদে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী দিনে একটি আধুনিক,পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অ্যাডভোকেট ওমর ফারুক টিটু বলেন,“আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে চাই। হাজীগঞ্জ পৌরসভাকে একটি পরিকল্পিত,আধুনিক ও সেবামুখী নগরীতে রূপান্তর করাই আমার লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রয়োজন।”
পরে তিনি মুসল্লিদের মাঝে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক অঙ্গীকার সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন,নাগরিক সেবার মান বৃদ্ধি,পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনভোগান্তি নিরসনে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতাকর্মী,সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত মুসল্লিরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার উদ্যোগকে স্বাগত জানান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি: কচুয়ার শ্রীরামপুর মাদ্রাসা মাঠে চরম দুর্ভোগ, বন্ধ এসেম্বলি ও খেলাধুলা

হাজীগঞ্জে মকিমাবাদ ৪ নং ওয়ার্ডে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করলেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট টিটু

আপডেট : ০৫:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬