ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রকল্পের নামফলকে নিজের নাম না রাখার নির্দেশ দিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক

সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে সরে এসে ব্যতিক্রমী এক ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সরকারি অর্থায়নে বাস্তবায়িত কোনো উন্নয়ন প্রকল্পের নামফলকে তার নাম ব্যবহার করা যাবে না।
শুক্রবার (১৯ জুন) সকালে হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ-এর চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন,
“আজ এই মুহূর্ত থেকে সরকারি উন্নয়নমূলক যেকোনো প্রকল্পের নামফলকে আমার নাম থাকবে না। এটি আমার নির্দেশ। জনগণের ট্যাক্সের টাকায় করা কাজে আমার নাম থাকবে কেন? এটা হতে পারে না।”
তিনি আরও বলেন, জনগণের অর্থে নির্মিত অবকাঠামো জনগণের সম্পদ। সেখানে কোনো ব্যক্তির নাম জুড়ে দিয়ে কৃতিত্ব নেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। তার দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা, নিজের নাম প্রচার করা নয়।
সংসদ সদস্য মমিনুল হক জানান, তার দায়িত্ব পালনকালে যেসব প্রকল্পের নামফলকে তার নাম যুক্ত করা হবে, সেসব প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি অংশ নেবেন না। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, এর আগেই তিনি এমপি হিসেবে প্রাপ্ত পুলিশি প্রটোকল বাতিল করেছেন।
তার এ ঘোষণাকে উপস্থিত অতিথি ও শিক্ষানুরাগীরা ইতিবাচক হিসেবে দেখেন। অনেকেই এটিকে রাজনৈতিক সংস্কৃতিতে নতুন বার্তা এবং জনবান্ধব দৃষ্টান্ত বলে অভিহিত করেন।
উদ্বোধন উপলক্ষে কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, কলেজ গভর্নিং বডির সভাপতি তালুকদার আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেনসহ অন্যান্য অতিথিরা।
মমিনুল হকের এই ঘোষণার পর স্থানীয় জনমনে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে ব্যক্তির পরিবর্তে জনগণ ও রাষ্ট্রকেই প্রাধান্য দেওয়ার এ বার্তা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি: কচুয়ার শ্রীরামপুর মাদ্রাসা মাঠে চরম দুর্ভোগ, বন্ধ এসেম্বলি ও খেলাধুলা

সরকারি প্রকল্পের নামফলকে নিজের নাম না রাখার নির্দেশ দিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক

আপডেট : ০৬:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬