ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৭-১ গোলের স্মৃতি নিয়ে আবারও মুখোমুখি হবে ব্রাজিল-হাইতি

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে আগামীকাল ২০ জুন সকাল ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ব্রাজিল ও হাইতি। শক্তি ও সামর্থ্যের বিচারে ব্রাজিল স্পষ্ট ফেভারিট হলেও ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের বড় কারণ, দুই দলের শেষ সাক্ষাতের সেই ৭-১ গোলের স্মৃতি।
ব্রাজিল ও হাইতির সর্বশেষ মুখোমুখি লড়াই হয়েছিল ২০১৬ সালের কোপা আমেরিকায়। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোয় অনুষ্ঠিত সেই ম্যাচে শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য দেখায় সেলেসাওরা। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলে হাইতির জালে সাতবার বল জড়ায় তারা, বিপরীতে হাইতি শোধ করতে পারে মাত্র একটি গোল।
সেই ম্যাচে ব্রাজিলের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ফিলিপে কৌতিনহো। এছাড়া রেনাতো অগুস্তো জোড়া গোল করেন। একটি করে গোল করেন লুকাস লিমা ও গ্যাব্রিয়েল বারবোসা। হাইতির হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেছিলেন জেমস মার্সেলিন।
দশ বছর পর আবার বিশ্বমঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর নিজেদের সেরাটা ফিরিয়ে আনতে মরিয়া ব্রাজিল। দলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, দলটি শান্ত রয়েছে এবং হাইতির বিপক্ষে ম্যাচটিকে ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছে।
এ কারণে শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই প্রান্ত দিয়ে ধারাবাহিক আক্রমণ চালিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার পরিকল্পনা নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।
অন্যদিকে, ব্রাজিলের আক্রমণের ঢেউ সামাল দেওয়াই হবে হাইতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রক্ষণভাগে দীর্ঘ সময় চাপ সামলাতে গিয়ে দলটির খেলোয়াড়দের বাড়তি সতর্ক থাকতে হবে। ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচটিতে হাইতির খেলোয়াড়দের হলুদ কার্ড দেখার সম্ভাবনাও তুলনামূলক বেশি।
ইতিহাস অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। ২০১৬ সালের সেই ৭-১ গোলের স্মৃতি এখনও তাজা। এখন দেখার বিষয়, ২০ জুন সকাল ৭টা ৩০ মিনিটের লড়াইয়ে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায় ব্রাজিল, নাকি বিশ্বকাপের মঞ্চে নতুন কোনো চমক উপহার দেয় হাইতি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি: কচুয়ার শ্রীরামপুর মাদ্রাসা মাঠে চরম দুর্ভোগ, বন্ধ এসেম্বলি ও খেলাধুলা

৭-১ গোলের স্মৃতি নিয়ে আবারও মুখোমুখি হবে ব্রাজিল-হাইতি

আপডেট : ০৭:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬